Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ৪টি কয়েল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১০:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জে ৪টি কয়েল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা
Swapno


সিদ্ধিরগঞ্জে ৪টি কয়েল কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১১। বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের পাইনাদি, বাতেন পাড়া ও কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও র‌্যাব-১১।

 

 

অভিযানে নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারনের সাথে প্রতারণা করা, প্রয়োজনীয় ল্যাব ও টেকনিশিয়ান ছাড়া অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে সিদ্ধিরগঞ্জের বাতেনপাড়ায় মেসার্স আলমগীর কেমিক্যালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা, হাসান কেমিক্যালকে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, মিজমিজি কান্দাপাড়া এলাকায় পারফেক্ট কেমিক্যাল কোম্পানীকে ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং মারুফ এন্টারপ্রাইজকে ৪৩ ধারায় ১ লাখ টাকা সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন