Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে এক দিনে তিন জনের আত্মহত্যা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পিএম

আড়াইহাজারে এক দিনে তিন জনের আত্মহত্যা
Swapno

 

আড়াইহাজারে একই দিনে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক সময়ে ঘটনা গুলো ঘটেছে। পুলিশ ৩টি লাশই উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিকেটারিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

জানা গেছে, সুরাইয়া আক্তার নামে (১৯) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ্যাডভোকেট সারোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া এক গৃহবধূ বৃহস্পতিবার দিবাগত রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত সুরাইয়া ওই বাসার ভাড়াটিয়া ফয়সালের স্ত্রী। অপর দিকে শুক্রবার সকালে উপজেলার কুমারবাগ এলাকার সুফিয়ানের স্ত্রী বৃষ্টি (২৫) কীটনাশক পানে আত্মহত্যা করেছে। তাছাড়া একই দিনে উপজেলার ফাউসা গ্রামের রফিজউদ্দীনের ছেলে ইনসান (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

 

আড়াইহাজার থানার ওসি আহসানউল্লাহ জানান, ৩টি লাশই উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা গুলোর বিষয়ে পৃথক পৃথক ইউডি মামলা হয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন