Logo
Logo
×

নগরের বাইরে

জনসমাবেশে প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৪:২০ পিএম

জনসমাবেশে প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের শোডাউন
Swapno

 

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মী বিশাল শোডাউন করে জনসমাবেশে অংশগ্রহণ করেন। বুধবার ( ১৮ অক্টোবর ) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির এই জনসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 


এ সময়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে জেলা যুবদলের মূল মিছিলের সাথে জনসমাবেশে অংশগ্রহণ করেন।

 


এ সময় আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল, সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম মিয়া, বিল্লাল তালুকদার ইউনিয়ন সভাপতি মো.কামাল, কামাল নাছের, ইয়াসিন মিয়া, মানসুর মিয়া,শাকিল আহমেদ নুরু, সামাদ মিয়া, মনির দেওয়ান, আসাদ ফকির,ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলাম, ওবায়দুর রকি, সোহেল মিয়া,রুবেল পাশা ওমর হোসেন, মামুন মিয়া, মিজানুর রহমান খোকন ভূইয়া দীন ইসলামসহ রূপগঞ্জ উপজেলার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন