Logo
Logo
×

নগরের বাইরে

জনসমাবেশে জুবায়ের জাবেদের নেতৃত্বে ফতুল্লা থানা ছাত্রদলের শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম

জনসমাবেশে জুবায়ের জাবেদের নেতৃত্বে ফতুল্লা থানা ছাত্রদলের শোডাউন
Swapno

 

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জুবায়ের জাবেদের নেতৃত্বে ফতুল্লা থানা ছাত্রদলের হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেন। গতকাল বুধবার ( ১৮ অক্টোবর ) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির এই জনসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ সময়ে ফতুল্লা থানা ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে জেলা ছাত্রদলের মূল মিছিলের সাথে জনসমাবেশে অংশগ্রহণ করেন।

 

এ সময় জুবায়ের জাবেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান, ফতুল্লা থানা ছাত্রদল নেতা রানা মোল্লা, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলের সদস্য ইয়াসিন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা শামীম মিয়া, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রদল জুবায়ের মোল্লা, মিজানুর রহমান ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলসহ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন