Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৪ পিএম

বন্দরে মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা 
Swapno

 

বন্দরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী তাহাসান রশিদ নাহিন (২০) নিহত ও তার বন্ধু জিসান আহতের ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। গত শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের চাচা মনির হোসেন বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(১০)২৩ ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।

 

এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রীজের মাঝখানে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী তাহাসান রশিদ নাহিন ঢাকা বংশাল থানার সিক্কাটুলী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। আহত মোটর সাইকেল আরোহী জিসান একই এলাকার চাঁন মিয়ার ছেলে। সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে দুর্ঘটনা কবলিত স্থান থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে। দুর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।

 

মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদী ভাতিজা তাহাসান রশিদ নাহিন ও তার বন্ধু একই এলাকার জিসান গত শুক্রবার রাতে ঢাকা মেট্রো ল ৩৯-৫৬০৫ নাম্বারের একটি মোটর সাইকেল যোগে নোয়াখালী জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত পৌনে ১০টার সময় তাদের বহনকৃত মোটর সাইকেলটি বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রীজের মাঝখানে আসলে ওই সময় অজ্ঞাত নামা গাড়ি চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে উল্লেখিত মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।

 

ওই সময় দুই বন্ধু মোটর সাইকেল থেকে ছিটকে পরে ওই সময় তাহাসান রশিদ নাহিন অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার সাথে থাকা বন্ধু জিসান মারাত্মক ভাবে আহত হয়। এ ঘটনায় নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে লিখিত ভাবে আবেদন করলে হাইওয়ে কর্তৃপক্ষ আবেদন গ্রহন করে বিনা ময়না তদন্তে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন