Logo
Logo
×

নগরের বাইরে

মোটরসাইকেলের ধাক্কায় ট্রাকচালক নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৩২ পিএম

মোটরসাইকেলের ধাক্কায় ট্রাকচালক নিহত
Swapno

 

বন্দরের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মুন্না (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর লেডিস পেট্রোল পাম্পের সামনে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

 

মুন্নাকে নিয়ে আসা সহকারি আকাশ বলেন, আব্দুল মুন্না ট্রাকচালক। ট্রাক থামিয়ে মদনপুর লেডিস পেট্রোল পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা করেন। তিনি আরও জানান, মুন্নার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন