Logo
Logo
×

নগরের বাইরে

ইয়াবাসহ মাদকব্যবসায়ী শাকিল গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ পিএম

ইয়াবাসহ মাদকব্যবসায়ী শাকিল গ্রেপ্তার
Swapno

 

বন্দরে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাকিল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার বাবুল মিয়ার ছেলে। এর আগে গত সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

ইয়াবা ট্যাবলেট উদ্ধার ঘটনায় বন্দর থানার এসআই শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(১০)২৩। থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল দীর্ঘ দিন ধরে বন্দরে মদনগঞ্জ, লক্ষারচর, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন