Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

বন্দরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
Swapno

 

বন্দরে আজ্ঞাতনামা এক ব্যক্তি(৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাট এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, গত ৩ অক্টোবর বিকেল হতে সে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় অবস্থান নেয়। ২০ ঘন্টা চিকিৎসার অভাবে তার মৃত্যু ঘটে।

 

তিনি আরো জানান, ব্যক্তিটিকে কে বা কারা খাবারের সঙ্গে ঔষধ মিশিয়ে দেয়ার কারণে হয়তোবা তার মৃত্যু ঘটে। এস.এ/জেসি  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন