Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১১:১৬ পিএম

আড়াইহাজারে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ
Swapno


আড়াইহাজারে পরিবেশে দূষণের অভিযাগে টাইলসের কেমিক্যাল ফ্যাক্টরীর মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ব্রাক্ষন্দী  ইউনিয়নের বড় মনোহরদী গ্রামে উকীল মিয়া ও মোক্তার হোসেনের যৌথ মালিকানাধীন টাইলসের কেমিক্যাল ফাক্টরীতে এই অভিযান চালানো হয়।

 

 

সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনক জানান, দীর্ঘ দিন ধরে বড় মনোহরদী গ্রামে অবস্থিত উকীল মিয়া ও মোক্তারের ফ্যাক্টরীতে  টাইলসের কেমিক্যাল তৈরী করে বাজারজাত করে আসছিল। যার কারণে আশে-পাশের ফসলি জমি ও পরিবেশে নস্ট হচ্ছিল।

 

 

গোপণে খবর পেয়ে সত্যতা পেয়ে পরিবেশে সংরক্ষণ আইন অনুযায়ী ১লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় পরিবেশে অধিপ্তরের নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ফসলি জমি নস্ট হওয়ায় এলাকার শত শত কৃষক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন