Logo
Logo
×

নগরের বাইরে

বাবার সাথে বাসায় ফেরা হলো না জিসানের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

বাবার সাথে বাসায় ফেরা হলো না জিসানের
Swapno

 

সোনারগাঁয়ে বাবার মোটরসাইকেলে করে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিসান (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়েছে শিশুটির বাবা হারুনুর রশিদ ও তার ছোট ছেলে তানজিল (৮)। গতকাল বুধবার(৬ ডিসেম্বর) সন্ধায় সোনারগাঁ উপজেলার উদ্ভবগঞ্জ ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, দুই ছেলে জিসান ও তানজিলকে মোটরসাইকেলে উঠিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরে আসার পথে উদ্ভবগঞ্জ ব্রীজে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে দুই ছেলে সহ চালক হারুনুর রশিদ ছিটকে পড়ে। এ সময় তিনজনই মারাত্নকভাবে আহত হয়।

 

ঘটনাস্থলে লোকজন এসে তাদের উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। এদিকে মটরসাইকেল চালক হারুনুর রশিদ ও তার ছোট ছেলে তানজিলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন