Logo
Logo
×

নগরের বাইরে

নিখোঁজের ৫ দিন পর মিশুক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

নিখোঁজের ৫ দিন পর মিশুক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার
Swapno

 

বন্দরে নিখোঁজের ৫ দিন পর অবশেষে জাকির হোসেন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর কবরস্থান সংলগ্ন একটি জমি থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নিখোঁজ মিশুক চালক জাকির হোসেন সূদূর লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন দিগলটারি প্রামের দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে। বর্তমানে সে নবীগঞ্জ মাঠপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে বলে জানা গেছে। বন্দর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ উদ্ধারের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার ১১ নভেম্বর সকালে কলাগাছিয়া ইউনিয়ন মোহনপুর কবরস্থানের পাশে জমিরধারে অজ্ঞাত নামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায়। সাথে সাথে বন্দর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাড়ী পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। নিখোঁজ নিহত মিশুক চালক জাকিরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

 

নিখোঁজের জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ বন্দরে জাকির হোসেন (১৯) নামে এক যুবক নিজ বাড়ি নবীগঞ্জ মাঠপাড়া থেকে মিশুক চালানোর কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। নিখোঁজের পিতা আলম বাদশা বন্দরে নিকট আত্নীয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোথাও কোন সন্ধান না পেয়ে ৭ডিসেম্বর দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডিনং- ৩৫৬ তাং ৭-১২-২৩ইং। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন