Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার নরসিংপুরে মিনি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম

ফতুল্লার নরসিংপুরে মিনি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড
Swapno

 

সদর উপজেলার ফতুল্লায় একটি মিনি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ১৫/১৬ টি মেশিন সহ থান কাপড় ও তৈরি করা পোশাক পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০/৩৫ লাখ ক্ষতি হয়েছে বলে নালিকের দাবি। মঙ্গলবার রাতে ফতুল্লার কাশিপুর কাউয়াপাড়াস্থ এলাকায় অবস্থিত এইচ এ নীট ওয়্যার নামক মিনি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বিসিক ফায়ার সার্ভিসের অফিসার হালিম জানান, একটা মিনি গার্মেন্টসে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে কাপড় সহ তৈরি করা পোশাক এবং মেশিন। তদন্ত করে দেখা বিস্তারিত জানাতে পারবো।

 

কারখানার মালিক আল আমিন জানান, বহু কষ্ট করে লোন নিয়ে কারখানাটা দাঁড় করাইছিলাম। আগুনে পুড়ে সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে আমার কারখানার মেশিন ও কাপড় পুড়ে ছাই হয় নাই। পুড়ে ছাই হয়ে গেছে আমার ভাগ্যের কপাল। কপাল পুড়ে ছাই হয়ে গেলো। আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে প্রায় ৩০/৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন