Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় তরুণীকে কারখানার ভেতর ডেকে নিয়ে ধর্ষণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পিএম

ফতুল্লায় তরুণীকে কারখানার ভেতর ডেকে নিয়ে ধর্ষণ
Swapno

 

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক এক তরুণী (২০)কে কার্টুন তৈরির অপর এক কারখানার ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।  ঘটনার চারদিন পর ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে  দুইজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা অপর একজনকে আসামী করে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।  

 

মামলায় অভিযুক্ত আসামীরা হলেন ফতুল্লার গাবতলী টাগাড়পাড় এলাকার মোঃ মিঠু (৩০), মোঃ বাপ্পী (৩৫) সহ অজ্ঞাতনামা আরো একজন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামীরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। মামলায় উল্লেখ্য করা হয়, ভুক্তভোগী ওই তরুনী চার মাস ধরে গাবতলী টাগারপাড়স্থ আরএন গার্মেন্টেসে সুইং অপারেটর হিসেবে কাজ করে আসছিলো।

 

১৭ ডিসেম্বর দুপুর সোয়া একটার দিকে দুপুরের খাবারের জন্য বাসায় আসার পথে অভিযুক্ত আসামীরা তাকে জরুরী কথা আছে বলে লালপুরস্থ মহসীন মিয়ার জেএম প্যাকেজিং নামক একটি কার্টুন কারখানার ভিতরে নিয়ে যায় এবং তাকে ভয় দেখিয়ে চুপ থাকার কথা বলে। কারখনাটির লোকজন কে বলে ইনি তোমাদের ভাবি। পরে কারখানার ভিতরে একটি রুমে নিয়ে যায়।

 

সেখানে অভিযুক্ত মোঃ মিঠু তাকে জোড়পূর্বক ধর্ষন করে। এ সময় অপর অভিযুক্ত বাপ্পি এবং অজ্ঞাতনামা অপর এক যুবক দরজার বাইরে পাহারারতবস্থায় দাঁড়িয়ে থাকে। দুইটার দিকে তাকে ছেড়ে দেয় এবং ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন