Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রীর শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেল যুবক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

স্ত্রীর শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেল যুবক
Swapno

 


রূপগঞ্জে স্ত্রীর শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন আল-আমিন শ্রাবণ নামে এক যুবক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে চিটাংগাংরোড হীরাঝীল এলাকায় হেলিকপ্টারে চড়ে যান।  জানা গেছে, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আলা-আমিন শ্রাবণ ও  হীরাঝীল এলাকার মেহেরুন আক্তার হীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

 

স্ত্রী হীরা চেয়েছিলেন তার বর তাকে হেলিকপ্টারে করে  করে বিয়ে করে নিয়ে যাবেন। স্ত্রীর শখ পূরণ করতে শ্রাবণ হেলিকপ্টারে বিয়ে করতে যান। এদিকে, হেলিকপ্টার আসার খবরে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে যুবক বৃদ্ধরা হেলিকপ্টারের সামনে এসে ভীড় জমায়।

 


আল-আমিন শ্রাবণ বলেন, আমার স্ত্রীর শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। এছাড়া আমার বাবা মা চেয়েছে তা আমি আমার স্ত্রীর শখটা পূরণ করি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আমি শুভ কাজ সম্পন্ন করতে পেরেছি।

 


স্ত্রী মেহরুন আক্তার হীরা বলেন, আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে  বিয়ে করতে আসবে। আমার স্বামী শখটা পূরণ করেছে এ কারণে আমি অনেক খুশি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন