Logo
Logo
×

নগরের বাইরে

মুন্নার নেতৃত্বে শামীম ওসমানের গণসংযোগে চমক দেখানো শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

মুন্নার নেতৃত্বে শামীম ওসমানের গণসংযোগে চমক দেখানো শোডাউন
Swapno

 

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী একে.এম শামীম ওসমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা ও ২ নং ওয়ার্ডের নির্বাচনে উঠান বৈঠককে সফল করতে কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না আহমেদের নেতৃত্বে কাশিপুর ইউনিয়ন যুবলীগের বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।

 

গতকাল (২১) ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় ২নং ওয়ার্ডের উত্তর কাশীপুর শান্তিনগর এলাকার অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। পরবর্তীতে শান্তিনগর এলাকায় আওয়ামী লীগ -যুবলীগসহ সর্বস্তরের জনগণকে নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম ও ঢাক ঢোল বাজনা বাজিয়ে বিশাল শোডাউন করে সাধারন মানুষের কাছে নৌকার মাঝি একে.এম শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন যুবলীগ নেতা মুন্না আহম্মেদ।

 

এ সময় কাশীপুর ২নং ওয়ার্ডের শান্তিনগর আলীপাড়া এলাকা থেকে শুরু করে শান্তিনগর মোড় ঘুরে মসজিদ অতিক্রম করে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত হয়। এ সময় নেতাকর্মীদের মুখে মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার নৌকা, শামীম ভাইয়ের নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশ। 

 

এদিকে কাশীপুর ২নং ওয়ার্ডে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠককে সফল করতে দুপুর থেকেই মুন্নার নেতৃত্বে কাশীপুর ইউনিয়নের ২নং ওয়াের্ডের বিভিন্ন এলাকা থেকে সাধারন জনগণ খন্ড খন্ড ভাবে মিছিল নিয়ে নৌকা মার্কায় ভোট চাই শ্লোগানে শ্লোগানে শান্তিনগর আলীপাড়া মাঠে জড়ো হতে থাকেন। এ সময় মুন্নার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের ২ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।

 

উল্লেখ্য: শামীম ওসমানের বিশ্বস্ত কর্মী কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না আহম্মেদ দলের গুরুত্বপূর্ন সময়ে রাজপথে সক্রিয় থেকে নেতাকর্মীদের উজ্জ্বীবিত করে আসছেন। 

 

 

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন