নির্বাচন বর্জনের দাবিতে রূপগঞ্জে হুমায়ুনের নেতৃত্বে লিফলেট বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম
সরকারের পতন ও ডামী নির্বাচন বর্জনের দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন নেতৃত্বে লিফলেট বিতরন করেছে রুপগঞ্জ উপজেলা বিএনপি ও অংঙ্গ- সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই লিফলেট বিতরন করা হয়।
এ সময় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড.মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, এ সরকার জনগনের সাথে প্রতিনিয়ত প্রতারনা করছে। তারা মুখে বলে এক করে আরেক। এই সরকার কে মানুষ আর বিশ্বাস করেনা। আইন-শৃংখলা বাহিনী কে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেফতার করিয়ে জনগনকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন।
কিন্তু এ ভাবে বেশী দিন টিকে থাকা যায়না। তাদের পর্তন যখন হবে তা হবে অতিমাত্রায় ভয়াবহ।সেই দিন আর বেশি দূরে নেই অতি শীঘ্রই জনগণকে সাথে নিয়ে এ সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আনবে বিএনপি নেতা কর্মীরা। এ সময় হুমায়ূনের নেতৃত্ব উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


