আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেটর উদ্যোগে দুঃস্থদের নগদ অর্থ ও ছাত্রদের পুরষ্কার বিতরণ
যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেটর উদ্যোগে দুঃস্থদের নগদ অর্থ ও ছাত্রদের পুরষ্কার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে নগদ আর্থিক অনুদান ও মাদ্রাসার ছাত্রদের হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার ( ৯ মার্চ) বিকালে নগরীর খানপুর ব্রাঞ্চ রোড আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট মাঠে ‘আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’ এর আয়োজনে ১হাজার পরিবারে মাঝে ৫শত করে নগদ অর্থ ও হামদ, নাত, ক্বেরাত প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্রদের মাঝে পুরস্কার করা হয়।
আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র সিনিয়র সভাপতি জাহাঙ্গীর কবির পোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নারায়ণগঞ্জ ও আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র সভাপতি নাঈমা ইসলাম। কিন্তু সরকারি কাজ থাকায় তার পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। বিশেষ অতিথি, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান আহমেদ, সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান মারুফ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র সহ-সাধারণ সম্পাদক মো.আলমগীর কবির। সদস্য মো.রকমত উল্লাহ, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র ম্যানেজার জুয়েল আহমেদ, আশরাফুল আলম রায়হান সহ প্রমুখ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট থেকে যারা আপনাদের সম্মান জানিয়ে এই অর্থ প্রদান করছেন সেই সকল আয়োজকদের জন্য আপনারা মনের অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন। আমাদের যারা দুঃস্থ ও বয়স্ক আছেন তাদেরকে যাতে তারা সাহায্য সহযোগিতা করতে পারে যে জন্য আপনারা তাদের জন্য এই রমজান মাসে মহান আল্লাহর দরবারে দোয়া করবেন এর মরহুম আব্দুল হামিদ মিয়া জন্য আপনারা দোয়া করবেন।


