Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ ৫ মাদককারবারি গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ ৫ মাদককারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হিরোইন ও ইয়াবাসহ ৫ মাদককারবারি গ্রেফতার

Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।


গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ওমর ফারুক (৩০), বিজয় (২১), মোঃ রিপন (৩৮), মোঃ সাগর ওরফে টেটু (২২) এবং শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)। গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।


অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১৪৫ পুরিয়া হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পর আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সিদ্ধিরগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর।” গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন