Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে মাদকসহ দুইজন আটক, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার

Icon

সোনারগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

সোনারগাঁয়ে মাদকসহ দুইজন আটক, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার

সোনারগাঁয়ে মাদকসহ দুইজন আটক, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার

Swapno



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ১০২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। একইদিন পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে পিস্তলের ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।


র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান চালায়। এসময় ১০২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজা, স্কাফ এবং এক বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন— সুজন মোল্লা (২১), ফরিদপুর বোয়ালমারী থানার ভন্ডবাসা গ্রামের মৃত ওয়াদুদ মোল্লার ছেলে, এবং সোনারগাঁয়ের বাসটেকি গ্রামের জাবেদ (৩৫),


র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালান এনে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে সরবরাহ ও বিক্রি করে আসছিল। এদিকে, একইদিন রাত ২টার দিকে রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন