Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সরকারি খাল উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:০০ এএম

ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সরকারি খাল উদ্ধার

ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সরকারি খাল উদ্ধার

Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে সরকারি খাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদীতে অভিযান পরিচালনা করে এ খাল উদ্ধার করা হয়।


অভিযানের নেতৃত্বে থাকা ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায় সরকারি খাল দখল করে এক ব্যক্তি দেওয়াল নির্মাণ করেছেন।


তিনি আরও বলেন, পরে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে তাৎক্ষণিক খালের সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙানো হয়। একসঙ্গে সরকারি খালে নির্মিত দেওয়ালটি অপসারণ করা হয়। অভিযান পরিচালনাকালে প্রায় আড়াই শতাংশ খাল উদ্ধার করা হয়েছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন