Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজা‌রে মাদক সেবনে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

আড়াইহাজা‌রে মাদক সেবনে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আড়াইহাজা‌রে মাদক সেবনে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Swapno



নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাফাত( ৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে  সাতগ্রাম ইউনিয়‌নের নোয়াগাঁও এলাকায় পরিচালিত এ অভিযানে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন।


এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় রাফাতকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে এ দণ্ড প্রদান করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন