ফতুল্লার ঝুট সন্ত্রাসীদের বিরুদ্ধে না.গঞ্জ জেলা এনসিপির বিক্ষোভ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লার ঝুট সন্ত্রাসীদের বিরুদ্ধে না.গঞ্জ জেলা এনসিপির বিক্ষোভ
ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আর এই ঘটনায় আশঙ্কা জনক অবস্থায় আছেন গুলিবিদ্ধ হওয়া মাদ্রাসা ছাত্র ইমরান। তাৎক্ষণিক এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপি নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতা গতকাল বিকেলে আচ্ছা সারা শহীদ মিনারে ফতুল্লার ঝুট সন্ত্রাসী এবং আহত মাদ্রাসা ছাত্র ইমরানকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা এনসিপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহবায়ক যুবায়ের আহমেদ সরদার জানান, এখন তো আওয়ামী লীগ নাই তাহলে ঝুট ব্যবসা কারা করে। বিএনপি ও অঙ্গসংগঠনের তাণ্ডবে এই নারায়ণগঞ্জ শহর রক্তাক্তে পরিণত হয়েছে। সাধারণ নারায়ণগঞ্জের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমার ওসমান তত্ত্ব শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ আর স্বৈরতন্ত্র ওসমান তত্ত্ব আর চায়না। তারা নাকি শহীদদের আদর্শ সৈনিক শহীদদের আদর্শ কি গুম, খুন,ছিলো।


