Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

Swapno

সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক। গ্রেপ্তার মাহবুবুর রহমান মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।


এর আগে, শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি’র একটি দল সন্ধ্যা ৭টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় সোনারগাঁ এলাকার ত্রাস হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সিকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব আরো জানায়, গ্রেপ্তার রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। সে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতিতে জড়িত ছিল।


এ ছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করত। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা ও চুরিসহ নানা অভিযোগ রয়েছে। সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।


নারায়ণগঞ্জ র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাকে আইনের আওতায় আনা হয়েছে। আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন