Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৫

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৫

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৫

Swapno



নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৫ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত হ্জী ইমাম উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গোলাম নবী (৫২) বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার হানিফ ওরফে ডালিম মিয়ার ছেলে তন্ময় (২০) দড়ি সোনাকান্দা এলাকার মুরাদ মিয়ার ছেলে মাদকসেবী রিয়াদ (২৮) একই থানার ফরাজিকান্দা এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মাদক সেবী নিজাম (২৮) বন্দর উইলসন রোড এলাকার হারুনুর রশিদ মিয়ার ছেলে মাদকসেবী সোহান (৩২)।


গ্রেপ্তার ৫ জনের মধ্যে গোলাম নবী ও তন্ময়কে উল্লেখিত ওয়ারেন্টে ও অপর আটককৃত মাদকসেবী রিয়াদ, নিজাম ও সোহানকে পুলিশ আইনের ৩৪ ধারায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতে করেছে পুলিশ।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন