Logo
Logo
×

নগরের বাইরে

ভোলাইলে পানির ট্যাংকির ভেতরে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ভোলাইলে পানির ট্যাংকির ভেতরে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভোলাইলে পানির ট্যাংকির ভেতরে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

Swapno



ফতুল্লায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকির সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ফতুল্লার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় মো. লালন মিয়ার নির্মাণাধীন নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরার হলেন, দেলোয়ার মৃধা (৩৫) ও রানা (১৯)। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।


ফায়ার সার্ভিস জানায়, পানির ট্যাংকির সেন্টারিং খোলার কাজ করতে গিয়ে দুই শ্রমিক ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতরেই তারা অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।’


নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, ‘হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে তারা অক্সিজেনের কমিতেত শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন