Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কৃষকলীগ নেতার বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া, কুপিয়ে জখম

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

বন্দরে কৃষকলীগ নেতার বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া, কুপিয়ে জখম

বন্দরে কৃষকলীগ নেতার বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া, কুপিয়ে জখম

Swapno

বন্দরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, কুপিয়ে জখম এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবক বর্তমানে খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার বাসিন্দা কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা মুরগী ব্যবসায়ী মো. হারুন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদরের দিগুবাবুর বাজার এলাকায় ব্যবসা করে আসছেন।


একই এলাকার বাসিন্দা রাসেলের কাছে তিনি ধার হিসেবে ২১ হাজার ৫০০ টাকার মুরগী বিক্রি করেন। কিন্তু ওই টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করে আসছিল বলে অভিযোগ করেন তিনি। গত ১৭ এপ্রিল দুপুর ১২টার দিকে হারুনের ছেলে রাকিবুল হাসান আলিফ (২২) বন্দর ঘাট এলাকায় গিয়ে পাওনা টাকা চাইলে অভিযুক্ত রাসেল ও হাসান এবং তাদের সহযোগী ওসমান ও সিফাতগং তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার কাছ থেকে ব্যবসার নগদ ২০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওইদিন বিকাল ৩টার দিকে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হারুন।


এর জেরে একই দিন বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ ১০-১৫ জনকে নিয়ে হারুনের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উলে¬খ করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আলিফের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া তার গলায় থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।


হামলায় হারুনের ভাগিনা মাওয়াত (২৫) গুরুতর আহত হন। বাধা দিতে গেলে স্থানীয় নারীসহ আরও কয়েকজনকে মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলেও অভিযোগ করা হয়েছে। বর্তমানে আহত আলিফ খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


ভুক্তভোগী হারুন অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং তারা তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন