Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী

ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী

Swapno

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লার জলাবদ্ধতা ও মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে জেলা পরিষদের প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা পারিবারিক মিলনায়তন মাঠে মৃত ব্যক্তিদের গোসলের নির্দিষ্ট ঘরের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।


 মামুন মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনার ওপর এখন অনেক দায়িত্ব এসেছে, অনেক সুযোগও এসেছে। ফতুল্লা এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন। ফতুল্লার জলাবদ্ধতা প্রসঙ্গে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, এ এলাকার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। আপনি আসবেন শুনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনে কাজ করা এবং জলাবদ্ধতার মধ্যে বসবাস করা অসহায় মানুষজন এখানে এসেছেন।


তিনি আরও বলেন, ফতুল্লা সমাজে যারা মাদক ও ময়লার বিরুদ্ধে কাজ করছেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন। আপনি তাদের যে আশ্বাস দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে সমাজের এসব সমস্যা সমাধানে আপনি পাশে থাকবেন বলে আশা করছি।


তিনি বলেন, আমাদের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন, সেই ধারাবাহিকতায় আমরাও সমাজের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাব। সামাজিক কর্মকাণ্ডে এলাকাবাসী যে সহযোগিতা করেছেন, সে জন্য আমরা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, ফতুল্লা পারিবারিক উন্নয়ন ও এলাকার যারা পাশে থেকে এই উদ্যোগ সফল করতে সহায়তা করেছেন, তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, আনিসুল এহসান চৌধুরী, তোফাজ্জল চৌধুরী প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন