রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, জামিনে এসে বেপরোয়া আসামীরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, জামিনে এসে বেপরোয়া আসামীরা
রূপগঞ্জে চাঁদার দাবিতে ‘ইস্ট উড’ নামে একটি আবাসন প্রকল্পে হামলা, ভাংচুর, লুটপাট ও পিটিয়ে জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হলেও আসামীরা জামিনে এসে গ্রেফতারকৃত আসামীরা সহ অন্যান্য আসামীরা আরো ব্যপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবণনাশের আশংকায় আছেন বলে জানান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। আসামীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণনাশের আশংকা করছেন ভুক্তভোগীরা।
এসময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত চাঁদা না দিলে তাদের হত্যার হুমকী দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে ওই রাতেই ইনোভেটিভ হোল্ডিং লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা শাহ মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজী, মারামারি ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার আসামীরা হলেন, কাঞ্চন পৌরসভার কালাদীর আমির উদ্দিনের ছেলে ও কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ (৪৪), কাঞ্চনের তারাজ উদ্দিনের ছেলে রিপন (২৭),
চরপাড়ার মৃত. সাহাজউদ্দিনের ছেলে দেওয়ান জাকির (৩০), কালাদী এলাকার মৃত. নুরুল ইসলামের ছেলে রফিজ উদ্দিন (৪৪), নরাবো এলাকার সবুজ (২৮), কালাদী এলাকার মৃত মারফত আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৪), একই এলাকার এনামুল হক (৩৫), চরপাড়া এলাকার মৃত. নায়েব আলীর ছেলে হাবিবুর (৪২), কালাদী এলাকার জিয়াউর রহমানকে নামীয় ও ২০-২৫জনকে অঙ্গাত আসামী করে মামলা করা হয়


