Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

ফতুল্লায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

Swapno



ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আশপাশের আরো কয়েকটি গুদাম ও দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সড়কের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরো কয়েকটি গুদামে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি।


গার্মেন্টসের ঝুটের গুদামে কাপড়ের আগুন হাওয়ায় আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক ওপর পর্যন্ত দেখা যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা জানা যায়নি।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন