Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পুলিশের সহযোগিতায় হারানো সংসার ফিরে পেল অসহায় নারী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

আড়াইহাজারে পুলিশের সহযোগিতায় হারানো সংসার ফিরে পেল অসহায় নারী

আড়াইহাজারে পুলিশের সহযোগিতায় হারানো সংসার ফিরে পেল অসহায় নারী

Swapno



নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মুকন্দী গ্রামে  পুলিশের সহায়তায়  সীমা আক্তার নামে এক অসহায় নারী হারানো সংসার  ফিরে পেয়েছেন। সংসার ফিরে পেয়ে সীমা আক্তার আড়াইহাজার থানা পুলিশকে ধন্যবাদ জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।


তিনি বলেন তার অসুস্থ স্বামী পল্লী চিকিৎসক মো:গোলাম মোস্তফা।তিনি স্বামীর সেবায় নিজেকে  সারা জীবন  নিয়োজিত রাখতে চান। সেই সাথে তার মাদকে আসক্ত বড় দুই মেয়েকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে চান। তাদের বড় মেয়ে  তাসনুবা জাহান পারুল(২৮) ও মেজো মেয়ে তাবাসসুম জাহান শাহনাজ (২৬) এখন মাদকাসক্ত। তিনি আরো বলেন আমার মেয়েদের যারা এই অবস্থা করেছে আমি তাদের বিচার চাই। সীমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন  বিএনপির রাজনীতির  সাথে জড়িত হয়েও দল থেকে কোনো সহায়তা পাননি তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন