Logo
Logo
×

নগরের বাইরে

বড় আকার আর আগাম ফলনে বিখ্যাত সোনারগাঁয়ের লিচু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম

বড় আকার আর আগাম ফলনে বিখ্যাত সোনারগাঁয়ের লিচু

থোকায় থোকায় পাকতে শুরু করেছে সোনারগাঁর রসালো মিষ্টি লিচু। আগামী কয়েকদিনের মধ্যে গাছ থেকে লিচু বাজারজাত করলো লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। ছবিটি গতকাল সোনারগাঁয়ের অর্জুন্দি থেকে তোলা। ছবি : কেএইচ মিলন।

Swapno

বড় আকার আর আগাম ফলনের কারণে বিখ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লিচু। সোনারগাঁয়ে ছোট বড় বড় প্রায় দুই শতাধিক লিচু বাগান আছে। স্থানীয় সূত্রে জানা গেছে,  পর্তুগিজদের আমল অর্থাৎ ১৭০০ খ্রিস্টাব্দ থেকে চতুর্দশ শতকের মসলিন খ্যাত বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁয়ে প্রথম লিচুর চাষ শুরু হয়। আবহাওয়া অনুকূলে থাকা এবং লাভজনক হওয়া লিচু চাষে আগ্রহী এখানকার জমির মালিকরা।  প্রতি বছরের মতো এবারও সোনারগাঁয়ের বাগানগুলোতে থোকায় থোকায় লিচুর ফলন হয়েছে। আকারে বড়, সুস্বাদু এবং লাল, হলুদ ও সবুজ রঙে রঙিন এসব লিচু আগামীকয়েক দিনের মধ্যে বাজারে বিক্রি করার জন্য হাজির হবেন চাষিরা।

সাধারণত সোনারগাঁয়ে তিন প্রজাতির লিচুর ফলন হয়ে থাকে। এগুলো হলো-পাতি লিচু, কদমী লিচু ও বোম্বাই (চায়না-৩) লিচু। বাংলাদেশের অনেক জেলায় লিচুর বাম্পার ফলন হলেও আবহাওয়ার তারতম্যের কারণে সোনারগাঁয়ের লিচু আগে পেকে থাকে। যে কারণে সোনারগাঁয়ের লিচু প্রতিবছরের মে মাসের প্রথমদিকেই বাজারে বিক্রির জন্য নিয়ে যায় লিচুচাষিরা। সোনারগাঁয়ে সর্বপ্রথম পাতি জাতের লিচু পরে কদমী জাতের লিচু ও সর্বশেষ বোম্বাই জাতের লিচু পেকে থাকে। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় অনেকে এ অঞ্চলের লিচুকে ‘দিল্লিকা লাড্ডু’ হিসেবে আখ্যায়িত করেছেন। লিচু পাকার ১৫ দিনের মধ্যেই বাগান মালিকরা বাজারে বিক্রি করার জন্য সব লিচু বাগান থেকে সংগ্রহ করে থাকেন। এজন্য রশি, টুকরি, বাঁশের লাঠি সংগ্রহ ও অস্থায়ী টিনের ঘর নির্মাণ করতে হয়। যাতে করে লিচু একসঙ্গে আটিবাঁধা ও প্যাকেট করতে সুবিধা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার খাসনগর, চিলারবাগ, দৈলরবাগ, পানাম, নোয়াইল, দত্তপাড়া, বাগমুছা, অর্জুন্দী, হাতকোপা, দরপত, ছাপেরবন্ধ, গোয়ালদী, টিপরদী, হরিষপুর, ভট্টপুর, লোকশিল্প জাদুঘর, গোবিন্দ্রপুর, গাবতলী, হারিয়া, বৈদ্যেরবাজার, তাজপুর, সাদীপুর, ইছাপাড়া, দুলালপুর, বারদী, সেনপাড়া, বালুয়া দিঘীরপাড়সহ ৬০টি গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রায় দুই শতাধিক লিচু বাগান। এসব লিচু বাগানে প্রতিবছর পাতি লিচু, কদমী লিচু ও বোম্বাই (চায়না-৩) জাতের লিচুর ফলন হয়ে থাকে।

সোনারগাঁয়ে দুই শতাধিক লিচুর বাগান থাকলেও নতুন করে বাড়ির অঙিনায় ও কৃষি জমির পাশেও লিচুর চাষ শুরু করেছেন চাষিরা। লিচু ব্যবসায়ীরা বিগত ৪ বছর যাবত সোনারগাঁয়ের ১ হাজার পাতি লিচু ৩ হাজার টাকায়, কদমী লিচু ৬ হাজার টাকায় ও বোম্বাই লিচু ৪ হাজার টাকায় বিক্রি করে আসছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন