Logo
Logo
×

নগরের বাইরে

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন : যুবদল নেতা আবু মাসুমের ঈদের শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার  জীবন : যুবদল নেতা আবু মাসুমের ঈদের শুভেচ্ছা

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন : যুবদল নেতা আবু মাসুমের ঈদের শুভেচ্ছা

Swapno



পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এ দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রূপগঞ্জবাসী তথা নারায়ণগঞ্জসহ সারা দেশবাসী এবং বিশ্বের সব মুসলিমকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী হাজ্বী আবু মোহাম্মদ মাসুম।


এক শুভেচ্ছা আবু মোহাম্মদ মাসুম বলেন, ‘আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।’


তিনি আরও বলেন, ‘ঈদুল আজহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ঈদ মোবারক '।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন