Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ লেকে ডুবে প্রাণ গেল এক পরিবারের তিনজনের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ লেকে ডুবে প্রাণ গেল এক পরিবারের তিনজনের

সাঁতার জেনেও সিদ্ধিরগঞ্জ লেকে ডুবে প্রাণ গেল শিশুসহ তিনজনের

Swapno


সিদ্ধিরগঞ্জে একটি লেকে গোসলে নেমে পানিতে ডুবে এক যুবক ও তার শ্যালক-শ্যালিকা নিহত হয়েছেন| শনিবার (১৩ জুন) বিকেলে লেকের দক্ষিণ কদমতলী এলাকার অংশ থেকে তাদের তিনজনের মরদেহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান|


নিহতরা হলেন: গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইলের কালিয়া থানার রঘুনাথপুর এলাকার আকরামের ছেলে মো. গালিব (১৮) ও কন্যা মোসা. সুরাইয়া (১২)| নিহত গালিব ও সুরাইয়া রাশেদুজ্জামানের স্ত্রীর ভাই ও বোন| তারা পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলীর কাশেমপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকতেন|


নিহতদের পরিবারের বরাতে পুলিশ জানায়, রাশেদুজ্জামান তার গ্রামের বাড়িতে থাকতেন| চাকরির সন্ধানে কয়েকদিন আগে ঢাকায় এসেছেন, থাকছিলেন শশুরবাড়িতে| শনিবার দুপুর তিনটার দিকে রাশেদুজ্জামান, তার শ্বশুর আকরাম ও আকরামের দুই সন্তান একত্রে ডিএনডি লেকে গোসল করতে নামে|


পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “পানিতে নামা সকলেই সাঁতার জানতেন| কিন্তু গোসল করার সময় হঠাৎ রাশেদুজ্জামান ও তার শ্যালক-শ্যালিকা পানিতে তলিয়ে যান| পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের খবর দিলে খোঁজাখুঁজি শুরু হয়|”


প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাশেদুজ্জামান ও তার শ্যালক গালিবের মরদেহ উদ্ধার করে| পরে আরও ত্রিশ মিনিট পর সুরাইয়ার মরদেহ মেলে একই লেকের পানিতে| এ লেকটি গোসলের জন্য উপযোগী নয়| এর আগেও কয়েকজন এ লেকের পানিতে গোসলে মারা গেছেন|


এ ঘটনায় নিহত পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা|


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন