Logo
Logo
×

নগরের বাইরে

শহরের জামতলায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

শহরের জামতলায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা

শহরের জামতলায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা

Swapno



নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় অপহরণের পর সড়ক থেকে তোষকে পেচানো অবস্থায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন (৬১) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়| বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার এসআই রফিকুল ইসলাম। নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মৃত ছলেমান মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ ফতুল্লার মাসদাইর গোরস্তান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন নিহত মোতালেব। মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।


ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধ করার পাশাপাশি গরম পানির সেঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।


ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট ˆতরি করে ময়নাতদন্তের জন্য লাশটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন