সাবেক কাউন্সিলর ইকবালের ভাগ্নের চুল কেটে ন্যাড়া করল বিক্ষুব্ধ জনতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
সাবেক কাউন্সিলর ইকবালের ভাগ্নের চুল কেটে ন্যাড়া করল বিক্ষুব্ধ জনতা
সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় রবিউল নামে যুবকের চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই ভাইরাল হয় এবং ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, রবিউল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এবং তার বিরুদ্ধে রয়েছে সাইনবোর্ড ও তার আশেপাশে এলাকায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
শুধু তাই নয়, নাসিক ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের ভাগ্নে পরিচয় দিয়ে এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়ে বেড়ায়। এলাকাবাসীর দাবি কাউন্সিলর ইকবালের আস্কারাতেই বেপরোয়া হয়ে ওঠে রবিউল। সাবেক কাউন্সিলর ইকবাল এই সকল মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে যাচ্ছেন। রবিউল এই সমাজের যুব সমাজ নষ্ট করে দিচ্ছে এই মাদকের বিস্তার করে। তাই গতকাল তাকে আটক করে বিক্ষুব্ধ জনগণ চুল কেটে দেয় এবং কান ধরে উঠবস করায়। এ সময় অনেকেই এই চুল কাটা কান ধরে উঠবস করার ভিডিওটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।


