পিস্তল রবিন-ঝুট গোলজার বাহিনীকে রুখবে কে ?
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
পিস্তল রবিন-ঝুট গোলজার বাহিনীকে রুখবে কে ?
ফতুল্লার শিবু মার্কেট, রামারবাগ, কাঠেরপুল এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং আতঙ্কের নাম খালিদ হাসান রবিন ওরফে পিস্তল রবিন অপর দিকে তাকে সামাজিক সংগঠনের ছায়ায় শেল্টার দিচ্ছেন এলাকার ঝুট বাবা গোলজার। এই বাহিনী গোটা এলাকায় একক আধিপত্য, মাদক ব্যবসা ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। এই বাহিনীর শেল্টার দাতা ছিলেন আজমত উল্লাহ পূর্বে স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
রামারবাগ এলাকার ব্যবসায়ী গ্রুপ ও অন্যান্য স্থানীয়দের সাথে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে এদের দীর্ঘদিনের বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে। আজমতের শেল্টারে তার বাহিনীরা গোটা এলাকায় একক আধিপত্য, মাদক ব্যবসা ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী তারই সহযোগী খালিদ হাসান রবিন ও গোলজার হোসেন।
তৎকালীন সময়ে তাদের প্রভাব বিস্তার করে কাঠের পুল এলাকায় গড়ে তুলেছিলো মাদকের বিশাল সাম্রাজ্য। হাসিনা সরকারের পতনের পরে কিছুদিন গাঁ ঢাকা দিলেও বর্তমানে জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির কিছু নেতার ছত্রছায়ায় মহানগর তরুণ দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান রবিন ও কুতুবআইল শতদল সংগঠনের আহ্বায়ক গোলজার হোসেন আবার সেই আগের মাদক ও ঝুট সিন্ডিকেট দিয়ে দখলে নিয়েছেন। বর্তমানে পলাতক দেখে ঢাকায় দেখে ও এলাকা নিয়ন্ত্রণ করছেন এই রবিন।
এর আগে তিনি একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, কাঠের পুল এলাকাকে কেন্দ্র করে তিনি একটি বড় কিশোর গ্যাং গড়ে তুলেছেন, যার সদস্যরা বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এদিকে দীর্ঘদিন নিশ্চুপে সব পরিচালনা হলেও ভাগ-বাটোয়ারা নিয়ে সোহেলের বাড়িঘর ও অফিসে খালিদ হাসান রবিন বাহিনীর হামলায় ফের আলোচনা সৃষ্টি হয়।
বর্তমানে রামারবাগ এলাকায় ত্রাসে পরিণত হয়েছে খালিদ হাসান রবিন বাহিনী। বর্তমানে এলাকা থেকে পালিয়ে ঢাকায় গেলেও এলাকায় তার সব কিছু নিয়ন্ত্রণ করছেন সাবেক যুবলীগ নেতা ও বর্তমান যুবদল নেতা মিঠু, সাবেক ছাত্রলীগ নেতা বাইট্টা দেলোয়ার, বাপ্পি, সোহাগ খান, মুরাদ, খান বাহাদুর রবিনের এই বাহিনী বর্তমানে তার সম্রাজ্যে টিকিয়ে রাখছে।
এদিকে গত বুধবার রাতে কুতুব আইল কাঠেরপুল, কোতালেরবাগ, রামারবাগ, সস্তাপুর, শিবু মার্কেট এলাকায় ঝুট ও মাদক ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে সোহেল ও খালিদ হাসান রবিন দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের মধ্য দিয়েই কাঠেরপুল এলাকায় নয়া সিন্ডিকেটের আর্বিভাব ঘটে। সেদিন আরেক বিএনপি নেতা অলি উদ্দিনের অফিসে হামলা ও ভাংচুর চালায় এই রবিন বাহিনী। বর্তমানে একাধিক মামলার আসামী পিস্তল রবিন বাহিনীকে রুখবে কে ?


