# দাবি আদায় না হলে আন্দোলনে নামার ঘোষণা স্থানীয়দের
নারায়ণগঞ্জ জেলার মধ্যে ৭ টি ফতুল্লা একটি গুরুত্বপূর্ণ থানা। কারন এই থানায় প্রায় ফতুল্লা থানা এলাকায় আনুমানিক ১০ লাখ ১২ হাজার মানুষ বসবাস করেন। এই জনসংখ্যার এই থানাতে বর্তমানে দ্বিগুন এমনটাই দাবি স্থানীয়দের । এই থানার মোট আয়তন ৬৮ দশমিক ৬৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৪ হাজার ৭৪৫ জন। বিশেষ করে ফতুল্লা থানার আওতাধীন পাঁচটি ইউনিয়ন রয়েছে যার মধ্যে কুতুবপুর ইউনিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে।
সেই হিসেবে জনসংখ্যার অনুপাতে এই এলাকায় জন্য একটি থানা যথেষ্ট নয়। একটি থানায় যে সকল পুলিশ কর্মরত হয়েছেন তাদের দ্বারা পুরো থানা এরিয়া কভার করা সম্ভব হচ্ছে না। এমনকি নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি ফতুল্লা থানাতে অপরাধ কর্মকান্ড বেশি হয়ে থাকে। গুম, খুন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মে জর্জরিত এই থানায় এরিয়াটি।
খবর নিয়ে জানা যায়, ফতুল্লা পাঁচটি ইউনিয়নের মধ্যে কুতুবপুর ইউনিয়নেই ফতুল্লায় বসবাসকারীর অর্ধেক এই ইউনিয়নেই বসবাস করে। যার কারনে এই এলাকায় প্রচুর পরিমাণে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হলেও থানার এই অল্প সংখক পুলিশ দ্বারা নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছেনা। তাই কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের একটাই দাবি এখানে যেন আরেকটি থানা করা হয় তাহলে অপরাধ নিয়ন্ত্রন অনেকটাই সম্ভব। জানা যায়, নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নকে একটি স্বতন্ত্র থানা ও পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।
আর সেই দাবি অনুযায়ী ইতিমধ্যেই ফতুল্লার কুতুবপুর এর পুরো অংশ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার ঘোষণা এসেছে যা খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নও হওয়ার অপেক্ষায়। কিন্ত কুতুবপুরের এই এড়িয়াটি থানায় রূপান্তর করার জন্য সিগন্যাল পাওয়া যায়নি। ঘনবসতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে পৃথক থানার প্রয়োজনীয়তা দীর্ঘদিনের।
কুতুবপুর একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রচুর মানুষের বসবাস থাকায় সাধারণ প্রশাসনিক ও পুলিশি সেবা দিতে বর্তমান ব্যবস্থা স্থানীয় বাসিন্দাদের মতে, অপরাধ দমন এবং দ্রুত পুলিশি সহায়তা পেতে এলাকায় একটি স্বতন্ত্র থানা স্থাপন অত্যন্ত জরুরি। থানা প্রতিষ্ঠার পাশাপাশি এই অঞ্চলটিকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার দাবি জানিয়েছিলো সেই দাবি পূরণের দ্বারপ্রান্তে হলেও থানা নিয়ে তেমন কোন চিন্তা ভাবনা নেই সংশ্লিষ্ট অধিদপ্তরের। তাই কুতুবপুরের স্থানীয় জনগণের দাবি যদি কুতুবপুরকে থানায় রূপান্তর না করা হয় তাহলে কঠোর আন্দোলন নামার ঘোষণা দিবেন।