Logo
Logo
×

নগরের বাইরে

কুখ্যাত নাজিমউদ্দিনের দখলে সাইনবোর্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

কুখ্যাত নাজিমউদ্দিনের দখলে সাইনবোর্ড

কুখ্যাত নাজিমউদ্দিনের দখলে সাইনবোর্ড

Swapno



নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাদের কাছে সাধারণ মানুষ বিগত ১৭ বছর জিম্মি ছিলো। আর এই সকল নেতাদের নেতৃত্বদানকারী ছিলেন গডফাদার শামীম ওসমান। আর সেই গডফাদারের নেতৃত্বে সবচেয়ে বেপবোয়া ছিলো নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন। যার আতঙ্কে অনেকটাই ভিত হয়ে থাকতো এই এলাকার জনগণ। তবে ছাত্র জনতার রোষানলের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে সেই কুখ্যাত নাজিমউদ্দিনেরও আর দেখা মেলেনি। তবে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসার কথা শুনে অনেকটাই সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি সাইনবোর্ড এলাকায় বড় ধরনের নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে।


জানা যায়, সদর উপজেলার সাবেক এই ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন এ দীর্ঘ সময়ে  নানান কারনে বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছে। এলাকায় চাঁদাবাজি ,ভূমিদস্যুতা সহ বিভিন্ন অপকর্মে জরিয়ে নিজেকে সব সমই জাহির করতেন। এমনকি তার কাছে বিভিন্ন বিষয়ে গেলে মানুষের সাথে খারাপ আচরণ করেও বেশ কিছু ঘটনাও রয়েছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভাইস চেয়ারম্যানের হিসেবে নিজেকে এক যুগের বেশি সময় পার করলেও সেবা পায়নি এই এলাকার মানুষ। তাই তিনি যদি নির্বাচনে আসেন তাহলেও ভোটারদের  কাছ থেকে কোন রকম সারা মিলবে না। কিন্ত ভাইস চেয়ারম্যানর থেকে চেয়ারম্যান হতে চাওয়াতে সদর উপজেলার বিভিন্ন জায়গাতে এটি নিয়ে হাসিঠাট্টাও করতে দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন ভাইস চেয়ারম্যানী নিয়েই তার টানাটানি হতে চান উপজেলা চেয়ারম্যান।


দীর্ঘসময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও নিজেকে সব সময়ই আড়াল করে রাখতেন নানান সময় নিজের বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনা সমালোচনার মুখে পড়তে হয় তাকে। আওয়ামী লীগের এই দীর্ঘ ১৬ বছরে নিজেকে এলাকার মানুষের কাছে একজন কুক্যাত সন্ত্রাসী ভূমিদস্যু, চাঁদাবাজ, হিসেবে নিজেকে পরিচিত করেছে শুধু তাই নয় মানুষের কাছ থেকে জোর করে জায়গা লিখে নেওয়া সহ দখদারিত্ব সহ নানান অপকর্মে লিপ্ত ছিলেন এই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন।


জানা যায়, শামীম ওসমানের অপকর্মের হাতিয়ার হিসেবে সকল কার্যক্রমে সে জড়িত রয়েছে এমনকি শামীম ওসমানের সাথে ঘনিষ্টতার কারণেই কোন রকম জনপ্রিয়তা ছাড়াই টাকার প্রভাব খাটিয়ে বনে যান ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভূইগড় এলাকায় সাধারণ মানুষের যায়গা অবৈধভাবে দখল করে আছে। ক্ষমতার দাপটে নাজিম উদ্দিন ও তার লোকজন সাইনবোর্ড এলাকার পরিবহন সেক্টর হতে শুরু করে ফুটপাতসহ নানান অবৈধ স্টন্ড থেকে চাঁদা উঠাতো। সাইনবোর্ডে সরকারি জায়গা দখল করে শামীম ওসমান ও তার ক্ষমতার পাওয়ার দেখিয়ে গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা।


শুধু তাই নয় সে তার সকল কার্যক্রম সন্ত্রাসী স্টাইলে করতো যার নমুনা গুনে শেষ করা যেতনা। তারই বাড়ির সামনে রূপায়ন টাউন সেখানে প্রায় হাজারো ফ্ল্যাট ছিলো আর তার কথার বাহিরে কথা বলার মত কেউ ছিলোনা যেই তার কথার বাহিরে গিয়েছে তাকে তার বাহিনী দ্বারা করা হতো অত্যচার। এমনকি একজন জনপ্রতিনিধি হয়েও এলাকার মানুষের পাশে তো দাড়াননি। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ও স্থানীয় সাবেক সাংসদ শামীম ওসমানের নাম বিক্রি করে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। তার টাকার প্রভাব আর অহংকারের কারণে সাধারন মানুষ তার ধারে কাছেও যেতে পারেনি। বিগত আওয়ামী লীগের আমলে অনিয়ম আর দুর্নীতির মধ্যে দিয়েই তার আধিপত্য ধরে রেখেছিলো। তবে তা শেষ হয়ে যায় এক মূহুর্তে।


খবর নিয়ে আরও জানা যায়, এ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন বিভিন্ন সময় তার বিতর্কিত কর্মকাণ্ডর কারনে আলোচনায় এসেছেন। বিশেষ করে কোন সাংবাদিক যদি তার অপকর্মের বিরুদ্ধে নিউজ করলে তিনি তার সন্ত্রাসী বাহীনির দ্বারা হেনস্থা করতেন। এলাকায় নাজিম চেয়ারম্যান একটা মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিণত হয়েছিলো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন