মোমেন-দিপ্ত শিকদারে অশান্ত কাশিপুর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
মোমেন-দিপ্ত শিকদারে অশান্ত কাশিপুর
সন্ত্রাসী ও অপরাধীদের দমনে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’, ‘বিশেষ অভিযান, পরিচালনা হলে ও ফতুল্লা কাশীপুরে গাপ্টি মেরে বসে থাকা ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোমেন সিকদার ও তার সন্ত্রাসী পুত্র জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিপ্ত সিকদার এখনো অধরা। বর্তমানে কাশীপুর হাটখোলার সমাজ উন্নয়ন সংসদের নামে একটি সামাজিক সংগঠনে মোমেন সিকদার ও তার ছেলে দিপ্ত সিকদার তাদের বাহিনীদের বিএনপি বানিয়ে সংগঠনের উপদেষ্টা করে সেই ছায়াতলে আবদ্ধ রয়েছেন।
যারা বিগত দিনে শামীম ওসমানের নামে এলাকায় আতঙ্কে সৃষ্টি করেছিলেন গত ৫ আগষ্টের পর এই বাহিনী বর্তমানে সংগঠনের নামে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে মোমেন সিকদার ও তার ছেলে দিপ্ত সিকদারের হয়ে কাশীপুর হাটখোলার অপকর্ম চালিয়ে যাচ্ছেন তাদেরই সহযোগী বাহিনী মেজবাহ উদ্দিন দুলাল, আব্বাস, জাফর উল্লাহ, ফিরোজ, আমির, রুবেল সিকদার, গিয়াস উদ্দিনসহ আরো অনেকেই। বর্তমানে সমাজ উন্নয়ন সংসদের নামে আওয়ামী লীগের দোসর পরিবারকে ছায়া দিয়ে রেখেছেন এই প্রভাবশালী বাহিনী।
এদিকে বর্তমানে বিদ্যুতের চাহিদার তুলনায় মেগাওয়াটের ঘাটতির কারণে বেড়েছে লোডশেডিং। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বেড়েছে ভোগান্তি, গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এদিকে বিগত দেড় যুগ নানাভাবে বিদ্যুৎ অফিসারদের সাথে প্রভাব খাটিয়ে চুরি চালালেও এই খবর গত (৩০ অক্টোবর) ঢাকা পাওয়ার ডিভিশনের স্পেশ্যাল টিম বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন এবং উপদেষ্টা কয়েকজনের নামে মামলা ও ১২ লাখ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
সূত্র জানিয়েছে, বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলে ও বিকালের পর ফের চুরির লাইন চালু করা হয়। তা ছাড়া মামলা ও জরিমানা তোয়াক্কা না করে আবার চুরির বিদ্যুৎ লাইন চালু করতে যাচ্ছে সংগঠনের সভাপতিসহ সদস্যেদের নামে সেই কথিত উপদেষ্টারা। বর্তমানে মোমেন সিকদার ও দিপ্ত সিকদার এলাকায় তাদের বাহিনী দিয়ে ফের অপকর্মের নীল নকশা আঁকছেন। তা ছাড়া আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনাকে বাস্তবায়নে কাশীপুরে অবস্থান করেই মোমেন সিকদার ও দিপ্ত সিকদার গুপ্ত আলোচনায় মগ্ন রয়েছেন। বর্তমানে কাশীপুরবাসী এই মোমেন সিকদার ও তাদের বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন।


