Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে নাশকতার পায়তারা মাসুম বাহিনীর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

সোনারগাঁয়ে নাশকতার পায়তারা মাসুম বাহিনীর

সোনারগাঁয়ে নাশকতার পায়তারা মাসুম বাহিনীর

Swapno



২০২৪ এর ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের মুখে পরে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শাসন করা আওয়ামী লীগের পতন ঘটে। এতে করে দলটির সভানেত্রী শেখ হাসিনা সহ নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান এবং সেলিম ওসমান সম্রাজ্যের পতন ঘটে। তবে তাদের পতনের পর থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে দেখা যায় নাই।  কিন্তু সম্প্রতি এক অডিও বক্তব্যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে বলে বার্তা দেয়। কিন্দু এই তথ্যের তেমন কোন সত্যতা না থাকলেও দীর্ঘ দিনের ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগ ফিরতে মাঠে মরিয়া হয়ে রয়েছে। তারই ধারা বাহিকতায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নাশকতার সহ সড়কে মিছিল করছেন পলাতক থাকা নেতাকর্মীরা।


এদিকে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ডিসেম্বর ঘিরে নাশকতার ছক একে মানুষের মাঝে আতঙ্ক তৈরী করতে পায়তারা করে যাচ্ছে।  নিষিদ্ধ ঘোষিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য  সাবেক এমপি কায়সার হাসনাত এর বাহিনী , অধরা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ  এর নিষিদ্ধ সকল নেতারা, সকলে এখনও পলাতক থেকে বিভিন্ন ভাবে সোনারগাঁওয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি  করার পায়তারা করছে।


সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, মাসুম চেয়ারম্যান, আরিফ মাসুদ বাবু , জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসমু সহ সোনারগাঁ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কখনো আগুনের মিছিল, কখনো রাস্তায় ঝটিকা মিছিল করে নাশকতা তৈরী করতে তৎপর হয়ে রয়েছে। তারা যে কোন সময় ককটেল ভোমা মেড়ে মানুষের মাঝে আতঙ্ক তৈরী করতে পারে এমন গুঞ্জন উঠেছে। তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের অভিযানের দাবী স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের।


তারা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভাবে গুজ তৈরী করতে নানা তৎপরতা চালাচ্ছে। এছাড়া সোনারগাঁয়ে মোস্তাফিজুর রহমান মাসুমের বিশাল সন্ত্রাসী বাহিনী রয়েছে যারা পালিয়ে থেকে নানা অপকর্ম করে বেড়ায়। চুলি ছিনতাই করতেও তাদের এখন বাধ বিচার নেই এমন অভিযোগ স্থানীয়দের।


অন্যদিকে  নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে থেকেও দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারে নাই। অথচ তারাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বড় করে ঝাক জমক ভাবে কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।


এদিকে, সম্প্রতি নারায়ণগঞ্জ শহর ও জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হলেও প্রতিষ্ঠাবার্ষিকীর দিন তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আজমেরী ওসমানের ব্যানারে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া মাঝে মধ্যে সোনারগাঁয়ের চৌরাস্তা মোড়ে ভোড় বেলায় ঝটিকা মিছিল মাসুম বাহিনীর লোকেরা। গুঞ্জন রয়েছে সোনারগাঁয়ের বিএনপি নেতাদের ম্যানেজ করে তারা এই নাশকতা করতে পায়তারা চালাচ্ছে।


আওয়ামীলীগের পতন ঘটলে আনোয়ার হোসেনের অস্তিত্ব আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ঢাকায় আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আবারও আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রচেষ্টা করে যাচ্ছেন। তবে প্রশাসন ব্যপক অভিযান চালিয়ে তাদের আটক করতে তৎপর রয়েছে। কেননা তারাও ছাড় দিচ্ছেন না।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন