Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গ্যারেজে রাখা এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গ্যারেজে রাখা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

গ্যারেজে রাখা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
Swapno

ফতুল্লায় গ্যারেজে রাখা এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন আলিফ গ্যারেজে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি বাসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেন। তখন গ্যারেজ কর্মচারী সানিসহ অন্যান্য লোকজন প্রায় ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বাসটির আনুমানিক ১৫-২০টি সিট পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এর আগেও কয়েকমাস পূর্বে একই পরিবহনের বাসে এ ঘটনা ঘটেছিল। এটা পরিকল্পিত কিনা তা আমরা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন