Logo
Logo
×

নগরের বাইরে

না.গঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির অগ্রগতি নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

না.গঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির অগ্রগতি নেই
Swapno

নারায়ণগঞ্জে ফতুল্লার তিনটি ইউনিয়ন ফতুল্লা, এনায়েত নগর কুতুবপুর এই তিনটি ইউনিয়ন সিটি কর্পোরেশনে  অন্তর্ভুক্তি  করার  জন্য ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এই প্রস্তাবের ২ মাস পেরলেও ফতুল্লায়  সিটি  কর্পোরেশন হওয়ার মতো  কোন অগ্রগতি নেই। অন্যদিকে যে তিনটি ইউনিয়ন ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। পাঁচ ধাপে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করে কমিশন।


ইসির সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ভোট হবে ২৭ মে। তবে এই সময়ের মধ্যে  যদি  ফতুল্লার তিনটি ইউনিয়ন  সিটি কর্পোরেশনে নেওয়ার জন্য প্রজ্ঞাপন  জারি না হয় তাহলে হয়তো ইউনিয়নে ইউনিয়নেই থাকতে হবে ফতুল্লার ইউনিয়নগুলো। জানা যায় এর আগে,  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণে সদর উপজেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন জেলা প্রশাসক। এর আগের প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নকে সর্বশেষ প্রতিবেদনে অন্তর্ভুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত এক প্রতিবেদনে স্থানীয় সরকার বিভাগকে এ মতামত জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী নাসিকের সীমানা বর্ধিতকরণের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর আলোকে গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সিদ্ধান্ত অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়।


‎
‎পরিদর্শন কমিটি সরেজমিনে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ড্রোন ফুটেজসহ প্রতিবেদন দাখিল করে। গণশুনানি ও পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে বিধিমালার ৩ নম্বর বিধি অনুযায়ী ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নাসিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মত দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা, পেশা, শিল্পপ্রতিষ্ঠান, অবকাঠামো এবং জনমত বিবেচনায় এসব এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন