ফের নাশকতার পরিকল্পনায় ওসমানদের তিন ব্যবসায়ী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
আ.লীগের নৈরাজ্যের মধ্যেই বেতন বৃদ্ধি ও মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো দ্রুত কার্যকরের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর-মিরপুর-সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকা। এমতা অবস্থায় কিছুদিন পূর্বের মতোই ফের ফতুল্লায় শ্রমিক আন্দোলনের অন্তরালে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আবারো ছক আকঁছেন সেলিম ওসমানের কয়েকজন ঘনিষ্ঠ ৩ গার্মেন্টস ব্যবসায়ী। বর্তমানে নানাভাবে পায়তারায় আ.লীগের ঘোষিত নৈরাজ্যের অন্তরালে ওসমানদের নির্দেশনায় ফের শ্রমিক আন্দোলন করার পায়তারায় এই ব্যবসায়ীরা। যাকে ঘিরে এই আলোচনায় থাকা সেই গার্মেন্টস ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী জানিয়েছেন এমপি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ বিএনপির নেতৃবৃন্দ। যাকে ঘিরে বর্তমানে নজরদারিতে রয়েছে এই ৩ মালিক। এরা বিগত দিনের মতো এবারও গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ‘র মূল দায়িত্বে রয়েছেন। এদিকে কিছুদিন পূর্বের শ্রমিক অসন্তোষের আন্দোলনে ফতুল্লায় তীব্রতা দেখা দিলে ও এরা ৩ ব্যবসায়ীর কেউ মাঠে নামেনি।
বর্তমানে সমালোচনায় উঠেছে এই ৩ ব্যবসায়ীর নাম। তারা হলেন, বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ‘র সহ-সভাপতি অমল পোদ্দার যিনি মেট্রো গার্মেন্টসের (চেয়ারম্যান), বিকেএমইএ‘র ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান (এম এস জামান) যিনি মাইক্রো ফাইবার গার্মেন্টসের (চেয়ারম্যান)। এরা সকলেই চিহ্নিত সেলিম ওসমানের দোসর। বর্তমানে ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর পায়তারায় তারা শ্রমিক অন্তোষ করার সেক্টরে রয়েছেন। বর্তমান পরিস্থিতি আবারো উত্তপ্ত করতে এরা সক্রিয়। তা ছাড়া বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেমকে আন্দোলনের কোথায় দেখা যায়নি। শুধু নিজে অনলাইনে উসকানিমূলক বক্তব্যে দিয়ে পরিস্থিতি আরো সংকটে ফেলার পায়তারা করেছিলেন। অন্যদিকে বাকি দুই ব্যবসায়ী অমল পোদ্দার ও শামসুজ্জামান তাদের শ্রমিক দিয়ে অসন্তোষ চালিয়েছেন বর্তমানে সেই পরিকল্পনা রেখেছেন। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানও বলেছিলেন, বিকেএমইএ‘র কাছ থেকে এই আন্দোলনে আমরা কোন সহযোগীতা পেলাম না। কারা কোন দলের প্রিয় তা আমরা দ্রুত সময়ের মধ্যে তথ্য দিয়ে ব্যাক গ্রাউন্ড পর্যালোচনা করা হবে। তা ছাড়া ‘উসকানি দাতাদের বিন্দুমাত্র কোনো ছাড় দেয়া হবে না। তাদের ব্যাপারে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। তবে ঘটনার দীর্ঘদিন পেড়িয়ে গেলেও এখনো ধরা ছোয়ার বাহিরে রয়েছে নেপথ্যের মাস্টার মাইন্ডরা।
গোয়েন্দা তথ্য ও সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী ঘনিষ্ঠ গার্মেন্টস ব্যবসায়ীরা কৌশলে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে। এর মধ্যে কয়েকজন ব্যবসায়ী একটি গোয়েন্দা নজরদারীতে রয়েছে বলে জানিয়েছে সূত্রটি। এই তালিকায় উঠে এসেছে, মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার ও আবীর ফ্যাশনের কর্মকর্তা সাগর মল্লিকের নাম, মাইক্রো ফাইবার গার্মেন্টসের (চেয়ারম্যান) সামসুজ্জামানের নামসহ আলোচনায় রয়েছে সেলিম ওসমানের ঘনিষ্ঠ আস্থাভাজন মোহাম্মদ হাতেমের নাম।
তা ছাড়া দুই দফায় বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে সহিংসতার ঘটনায় মামলা করেছিলেন পুলিশ। পুলিশের দায়ের করা এজাহার অনুযায়ী, গত ৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল ও ইরান টেক্সটাইল এলাকার আবির ফ্যাশন, পলমল গার্মেন্টস, মাইক্রো ফাইবার, মেট্রো গার্মেন্টস, টাইম সোয়েটার ও মডার্ন গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের শিবু মার্কেট থেকে ফতুল্লা স্টেডিয়াম পর্যন্ত সড়ক অবরোধ করেছিলেন। পুলিশের তালিকায় ও এই চিহ্নিত আওয়ামী লীগকে সমর্থন করা গার্মেন্টসগুলোর নাম উঠে এসেছে।
এদিকে, ঘটনার দীর্ঘদিন পেড়িয়ে গেলেও এখনো আন্দোলনের মাস্টার মাইন্ডদেরকে আইনের আওতায় আনতে না পারায় চলছে তুমুল সমালোচনা। উপরন্ত অভিযোগের, আঙ্গুল উঠেছে যাদের উপর তারা প্রত্যেকেই প্রশাসনকে ম্যানেজ করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে বর্তমানে নতুন পূর্বে আন্দোলনের ছক নিয়েও কাজ করছেন এরা।


