Logo
Logo
×

নগরের বাইরে

দেওভোগ হাশেমবাগে মাদকব্যবায়ীদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

দেওভোগ হাশেমবাগে মাদকব্যবায়ীদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন
Swapno

ফতুল্লা দেওভোগ হাশেমবাগ এলাকায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক কনস্টেবলকে হত্যা করেছে মাদকব্যবসায়ীরা। গতকাল (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে হাশেমবাগ এলাকায় বায়তুল আল ফালাহ মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত কনস্টেবল নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।  বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ‘একজন সহকারী উপ-পরিদর্শক ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতে একজন কনস্টেবল মারা গেছেন।’

তিনি বলেন, একইসঙ্গে থাকা সহকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে, তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  পুলিশ কর্মকর্তা তারেক বলেন, তারা ঘটনাস্থলে আছেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, হাশেমবাগ এলাকাটিতে মাদকের একাধিক স্পট আছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে। হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।’

এদিকে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ফতুল্লা মডেল থানার সীমান্তবর্তী কাশিপুর ৭ নম্বর ওয়ার্ডের কাশিপুর-দেওভোগ সীমান্তের হাসেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে তাঁর মরদেহ পড়ে ছিল। রোববার রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ১১টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ‘রাত প্রায় ৯টার দিকে হৈ চৈ শুনে বাসার বারান্দায় আসলে দেখি হাতে বড় বড় রাম-দা, চাকু নিয়ে প্রায় ২০/২৫ জন কিশোর একজনকে ছিনতাইকারী, ছিনতাইকারী বলে দৌঁড়াছিলেন আর ছুরিকাঘাত করছিলেন। পরবর্তীতে লোকটি পরে গেলে হাসেমবাগের ছোট মাঠের সামনে তারা এলোপাথাড়ি কুঁপিয়ে ফেলে রেখে যায়। আর সেই কিশোর সন্ত্রাসীরা বলে পুলিশকে বলা হয়েছে, পুলিশ আসছে কেউ বাসা থেকে বের হবি না।’

স্থানীয়রা জানিয়েছেন, ‘হাশেমবাগবাসীসহ গোটা এলাকার মানুষ এই কয়েকটা গুন্ডা-সন্ত্রাসীর কাছে জিম্মি এক যুগ ধরে। পুলিশ কনস্টেবল হত্যাকাণ্ডে এই এলাকার কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, আজাদ, চক্ষু হৃদয় গ্রুপ জড়িত থাকতে পারে । তাছাড়া হাসেমবাগ এলাকায় বিগত ৮ বছরে খুন হয়েছে  অন্তত ১০ টি খুন হয়েছে।  এলাকাবাসী জানান, একের পর এক খুন হয়, কিছুদিন পরপরই তারপর সবাই চুপ। জনপ্রতিনিধিরা কিছুই করতে পারে নাই। কিছুদিন আগে গত মে মাসে পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গিয়েছিলো কিন্তু শেষ পযন্ত কিছুই হয়নি।’

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে এসে নিহত কনস্টেবল আনোয়ার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাঁকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম জানান, কোনো একটি ঘটনার তদন্তের জন্য সাদা পোশাকে একাই ঘটনাস্থলে এসেছিলেন কনস্টেবল আনোয়ার হোসেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁর পরিচয় জানতে পেরে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়।

চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগে তদন্তে গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশ উপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। ওই অভিযুক্তদের বিরুদ্ধেও মাদক ব্যবসা ও কিশোর অপরাধী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছিল পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন