Logo
Logo
×

নগরের বাইরে

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতা তৈয়বের পদ স্থগিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতা তৈয়বের পদ স্থগিত
Swapno

আওয়ামীলীগের কাছে তথ্য পাচারের অভিযোগে ফতুল্লায় এক বিএনপি নেতার পদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত ঐ বিএনপি নেতার নাম তৈয়বুর রহমান। তিনি ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি। সোমবার (২৩ নভেম্বর) এ সিদ্ধান্ত নেয়া হয়।   ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকা ও দলে থেকে আওয়ামীলীগের নিকট তথ্য পাচার এবং আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীর ছবি থাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তৈয়বুর রহমানের বিএনপি’র প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ স্থগিত করা হলো।



বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, তার বিরুদ্ধে পতিত ফ্যাসিবাদী সরকারের এমপি-মন্ত্রী থেকে শুরু করে অনেকের সাথে সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয় আওয়ামীলীগের পলাতক নেতাদের কাছে বিএনপির তথ্য পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবকিছু বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে তার সকল পদ স্থগিত করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন