Logo
Logo
×

নগরের বাইরে

তাহলে বাড়ি ভাঙলো কারা?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

তাহলে বাড়ি ভাঙলো কারা?
Swapno

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার মেশিন দিয়ে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর বিএনপির জনপ্রতিনিধিরা গিয়ে পরিবারের পাশে নানা আশ্বাস দিচ্ছে। সেই সাথে বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু  ঘটনার নেপথ্যে ক্ষমতাসীন দলের কোন নেতারা জরিত রয়েছে তা নিয়ে পরিবারের ভুক্তভোগীর ক্ষোভ বেড়েই যাচ্ছে। তাছাড়া যে সকল জনপ্রতিনিধিরা পরিবারের পাশে গিয়ে দাড়াচ্ছে তারা আসামীদের নিয়ে তেমন একটা তৎপর নয়। সেই সাথে শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে ক্রমেই বাড়ছে প্রশ্ন। এই ঘটনায় বিএনপির লোকজন জরিত থাকা সত্বেও তারা মামলায় না থাকায়




এদিকে ঘটনার আগাম হামলার আশঙ্কা জানানো, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা এবং বিভিন্ন মাধ্যমে পুলিশের সহায়তা চাওয়ার পরও কেন বাড়িঘর রক্ষা করা গেল না ? শত শত মানুষের উপস্থিতিতে বুলডোজার দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কার্যকর ভূমিকা কোথায় ছিল ? যারা এই ঘটনা ঘটিয়ে এখনো ধরাছোয়ার বাইরে রাজনৈতিক দলের কার ছত্র ছায়ায় এমন ন্যাক্কার জনক তাণ্ডব চালালো। ঘটনার পর এমন মামলা হলো, যার আসামিদের একজন গ্রেপ্তার হলেও অন্যদের অনেকেই আদালত থেকে জামিন পেয়ে গেলেন এসব প্রশ্ন এখন স্থানীয় মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুর্বল মামলা হওয়ার পিছনে কারা দায়ী। তাদের জবাব দিহির আওতায় নিয়ে আসবে কে। নানা প্রশ্নে উত্তরে সচেতন মহলের মাঝেও ক্ষোভ তৈরী হয়েছে।




অন্যদিকে ২৩ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের  সাবেক সহ সভাপতি আব্দুল কাদিরসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুলতানা ওমর স্বাধীনা (৫৫) নামে এক নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে এক কোটি ৫২ লাখ টাকার বেশি মালামাল লুট ও ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।




এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টিএইচ তোফার অনুসারী শ্রমিকদল নেতা রবিন, শিমরাইল এলাকার মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, রিদয়, শরীফ আবদুল কাদির সহ তারা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর রাকিবের অনুগত।  এছাড়া , প্রিতম হচ্ছে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির ছেলে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব এবং মাতুয়াইল এলাকার মো. জসিম, সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো. সজীব, মুক্তিনগর এলাকার বিল্লাল।




তথ্যমতে, বাড়ি গুড়িয়ে দেয়ার ঘটনায় মামলার পরপরই আসামিদের অনেকে আদালত থেকে জামিন পাওয়ায় পুলিশের তদন্ত ও মামলা পরিচালনার ধরণ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও আদালতের জামিনের আদেশ বিচারিক প্রক্রিয়ার অংশ, তারপরও মামলার এজাহার, অভিযোগের ধারা, তদন্তের অগ্রগতি এবং আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত তথ্য কতটা যথাযথ ছিল, তা পর্যালোচনার দাবি উঠেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে। তবে বাকি আসামিদের গ্রেপ্তারে এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে হতাশা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।




 নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার বলেন, রাতের আধারে বসতবাড়ি ভাঙচুর ও তান্ডব চালানো এমন নৃশংসতার পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানায়। সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসীদের রাতের আধারে বসতবাড়ির ভেঙ্ েদেওয়ার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান পরিদর্শনে গিয়ে তাদের আইনি সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। একই সাথে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি প্রদান করেন। কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন