এটা কীভাবে চাষাঢ়া পৌর শহীদ মিনার হয় : ভিপি বাদল (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৯ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল) বলেছেন, শহীদ মিনারের এই জায়গায় নার্সারি ভবন ছিলো তখন একেএম শামসুজ্জোহা ভাই, সফি ভাই ও সাইফউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ও তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের শামীম ওসমান, আমি, জিএম ফারুক নেতৃত্বে এই খানে আমারা ইট দিয়ে কাজ করি। এখানে সিটি করপোরেশন লিখলেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনার। কিভাবে লিখলেন, কোন সাহসে লিখলেন ? এটা কেন্দ্রীয় শহীদ মিনার হবে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত একেএম শামসুজ্জোহা’র ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভা ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, এটা কেন্দ্রীয় শহীদ মিনার, এটা কি করে পৌর কেন্দ্রীয় শহীদ মিনার হয়? এটার জবাব কি আপনারা দিতে পারবেন ? জনগণের উদ্দেশ্যে এই কথাটির সংশোধন হবার প্রয়োজন আছে কী না প্রশ্ন করে ভিপি বাদল নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, আর যদি প্রয়োজন না থাকে তাহলে তার দায় ভার আপনার উপর।
তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার আমি ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও অন্যতম নেতা হিসেবে নারায়ণগঞ্জের উন্নয়নের ১৪ দফা দিয়ে ছিলাম, এই বাদল-হেলাল পষিদের দাবি ছিল একটা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় শহীদ মিনার, পিছনের শ্রম অফিসটাকে নিয়ে একটা বড়-সড় জায়গা একোয়ার করে শহীদ মিনার করার।
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের এই সিটি করপোরেশন (পৌর) নাম যারা দিয়েছে তাদের বিচারের দাবি করেন ভিপি বাদল।
মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলা’র আহবায়ক এইচ এম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, আইন বিষক সম্পাদক ও পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।


