Logo
Logo
×

রাজনীতি

নির্যাতিত হয়েছি কিন্তু কাপুরুষের মত পালিয়ে যাইনি : আনোয়ার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১১ পিএম

নির্যাতিত হয়েছি কিন্তু কাপুরুষের মত পালিয়ে যাইনি : আনোয়ার
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ছাত্র জীবনে বঙ্গবন্ধুর হাত ধরে রাজনীতিতে আসা সময় তার সাক্ষাত পেয়েছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, আনোয়ার মানুষের সাথে ভালো ব্যবহার করো, তাদের পাশে থাকো। মানুষের কল্যাণে রাজনীতি করেছি করে যাচ্ছি। মানুষের অন্যায় অপরাধ অত্যাচারের বিরুদ্ধে আমি সব সময় রুখে দাড়িয়েছি। আপোস করি নাই, কাপুরুষের মত পালিয়ে যাইনি। অপরাধ অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, এতে আমি নিগৃহিত হয়েছি, নির্যাতিত হয়েছি।


বৃহস্পতিবার (২৫  ফেব্রুয়ারি) বাদ আছর শহরের বাবুরাইল জামে মসজিদের ৩য় তলা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


মসজিদের উদ্বোধনে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি সালেহ মুহাম্মদ মুসা, সাধারণ সম্পাদক নিসার উদ্দিন কামাল, মুসলেহ উদ্দিনরহমান,  রিপন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন সুমন, সাবেক ছাত্রনেতা সেলিম হাসান দিনার, মোশাররফ হোসেন জনি, রাশেদুজ্জামান রিমন, হিরা ও সেন্টু প্রমুখ।


আনোয়ার হোসেন বলেছেন, আমার শিক্ষা জীবনে মাদ্রাসা থেকে শিক্ষা পাঠগ্রহণ করেছি। সে  দেওভোগ মাদ্রাসাকে একটি ১ কোটি ৬৫ লাখ ব্যয়ে নতুন ভবন নির্মাণ করে দিচ্ছি। আমি ইতিমধ্যে  দেওভোগ ডায়াবেটিক সেন্টার ফিজিও থেরাপী ও কিডনী যন্ত্র ক্রয়ে ৮০ লাখ ব্যয়ে টেন্ডার সম্পূর্ণ করেছি। নাগ মহাশয়ে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এই এলাকার মানুষ যখন কোন কাজ নিয়ে যায়, তখন আমি দূর্বল হয়ে পড়ি। কারণ এই এলাকা থেকে আমি জনপ্রতিনিধি হয়েছি। মানুষের মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায়।

 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন