Logo
Logo
×

রাজনীতি

চেয়ার না থাকলে কেউ চিনেও না!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৮:০৯ পিএম

চেয়ার না থাকলে কেউ চিনেও না!
Swapno

পদে থাকলে সবাই চেনে কিন্তু ‘চেয়ার না থাকলে কেউ চিনেও না’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। 


সোমবার (১ মার্চ) দুপুরে নারায়ণঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত “পুলিশ মেমোরিয়াল ডে-২০২১” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শামীম ওসমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য এই মন্তব্য করেন।


শামীম ওসমান বলেন,“জেলা প্রশাসক আজকে আছে কালকে নাই। একজন যাবে তো আরেকজন আসবে। এরা রিটায়্যার্ড হয়ে গেলে কেউ জিজ্ঞেসও করে না যে, কে আপনি? অথবা কেমন আছেন? সচিবের ফোনই ধরে না মানুষে! এটা আমার দেখা, কারণ তিন পুরুষ ধরেই তো এমপি-গিরি করতেছি। ক্ষমতা থাকলে অনেক কিছু কিন্তু চেয়ার না থাকলে কেউ চিনেও না! ফোন করলে বিরক্ত বোধ করে”।


তিনি আরো বলেন, “আজকে দেশে করসপ্রেন্সি হচ্ছে। এই করসপ্রেন্সি শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য না, এই রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য! রাষ্ট্রের মূল কাঠামো কারা? সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং আমলাতন্ত্র এই কাঠামোগুলোকে বাইরে থেকে নিয়মিতভাবে আঘাত করা হচ্ছে! কেন? এই রাষ্ট্রকে ধ্বস করে দিয়ে এটাকে একটি তালেবান রাষ্ট্র বানাতে চায়! আর এর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দেয়া হচ্ছে। তাই আমাদের ক্যায়ারফুল থাকতে হবে। কারণ আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চারা এখানে থাকবে”।  


পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন