Logo
Logo
×

রাজনীতি

গোলাম রাব্বানী মুক্তিযোদ্ধাদের রাইফেল ক্লাব খুলে দিয়েছিলেন

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১০:৫৩ পিএম

গোলাম রাব্বানী মুক্তিযোদ্ধাদের রাইফেল ক্লাব খুলে দিয়েছিলেন
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন,  নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে প্রথম অস্ত্র লুট হলো। অস্ত্র লুট করলেন বাচ্চু ভাই এখন নাই চলে গেছেন। গোলাম রাব্বানী সাহেব (নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি’র বাবা) খবির ভাইয়ের সাথে চাবি খুলে দিয়েছেন। এই অস্ত্রটা প্রথম লুট হয়। এরপর বাচ্চু ভাই বোধহয় কোর্ট থেকে অস্ত্র লুট করেছিলেন। তিনি বলেন, বল্লম আর বাল্বের মধ্যে এসিড ভরে ধানক্ষেতে শুয়ে থেকে অনেককে তিনি পাকিস্থানী সেনাবাহিনীর মোকাবেলা করার প্রস্তুতি নিতে দেখেছেন। তিনি বলেন, সব জায়গায় দুই নম্বরি। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে দুই নম্বরি হচ্ছে। নারায়ণগঞ্জেই হচ্ছে। মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু মহান মুক্তিযোদ্ধা সেজে বসে আছে। আবার কিছু আছে মুক্তিযুদ্ধের পরে লুটপাট করে মুক্তিযোদ্ধাদের বদনাম করেছে। এরা মুক্তিযোদ্ধা না এরা লুটেরা। 


শুক্রবার সকালে নগরীর ইসদাইরে অবস্থিত ওসমানী ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ কাবাডি গেমস এর মধুমতি জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন